ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

abu naser
জুলাই ২৪, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

 

 

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সদর উপজেলায় গাঁজাসহ মোঃ জুয়েল মৃধা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। আজ শনিবার দুপুরে উপজেলার ধুলদী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জুয়েল ওই গ্রামের মৃত হবি মৃধার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য গাঁজা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে আজ শনিবার (২৪জুলাই) দুপুরে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ধুলদী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মৃধা, পিতা-মৃত হবি মৃধা, সাং-ধুলদী জেলা-ফরিদপুর’কে আটক করে । এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।