ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযান কার্যক্রম

abu naser
আগস্ট ২৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযান কার্যক্রম
আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ১০০ গ্রাম গাঁজা, একটি চোরাই ইজিবাইক, ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক মামলায় ৩ জন ওয়ারেন্টের আসামী ২ জন ও নিয়মিত মামলায় ৭জনকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশের অভিযানে মঙ্গলবার রথখোলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সুমন মণ্ডল (২৫), পিতা-অমল মণ্ডল ও শুভ সরকার (১৯), পিতা- শম্ভু সরকার, উভয় সাং- রথখোলা, কোতোয়ালী, ফরিদপুরদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণন মামলা  দায়ের করা হয়েছে। এছাড়া একজন ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করা হয়।
সালথা থানা এলাকায় জনৈক আঃ কুদ্দুস মাতুব্বর (৫০), পিতা-আঃ মালেক মাতুব্বর, মাতা-তারা খাতুন, সাং-পূর্ব মোড়েরহাট, থানা-সালথা, জেলা-ফরিদপুর এর চালিত ইজিবাইক তার বসত বাড়ী গেরেজের সামনে থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। বাদী তার ভাতিজার মাধ্যমে ইজিবাইক চুরির বিষয়ে জানতে পেরে মোল্লার মোড় নামক স্থানে তার ইজিবাইকটি আসামী অসীম মোল্যার হেফাজতে পেয়ে স্থানীয় লোকজন জনের সহায়তায় উক্ত আসামীকে আটক করে বাদী সালথা থানায় ফোন দেয়। সালথা থানা পুলিশ মোল্লার মোড় হতে আসামীকে হেফাজতে নেয় এবং চোরাই উদ্ধার আলামত হিসাবে ইজিবাইকটি জব্দ করেন। পরবর্তীতে বাদী আটক আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে এজহার দায়ের করলে সালথা থানার মামলা নং ১২, তারিখ ২৪/০৮/২১ ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। সালথা থানা পুলিশ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সহায়তায় আটক আসামী আসীম মোল্যার সনাক্তক্রমে ঘটনায় জড়িত অপর পলাতক আসামী ফিরোজ মোল্যা (৩৩), পিতা-হাসেম মোল্যা, কবিরপুর (শুকুর মিয়ার ময়দার মিলের পাশে ও মোঃ আলামিন শেখ (২২), পিতা-মৃত আইয়ুব আলী শেখ, সাং-কবিরপুর (মুরালদা) উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করে। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
বোয়ালমারী সিআর নং ১৫৭/১৪ এবং মানব পাচার মামলা নং ৪২/১৬ এর
ওয়ারেন্টের আসামি মোঃ আলমগীর মোল্যা, পিতা-মোঃ মোসলেম শেখ, সাং-আটঘার, থানা-সালথা, জেলা-ফরিদপুরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানার চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে সদরপুর থানার চর মানাইর ইউপি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে হাকিম মাতুব্বর হাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চর আড়িয়াল খা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি ও সেবন করার উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার রাতে সদরপুর থানাধীন চর আড়িয়াল খা  সাকিনস্থ মফিজুল বেপারী (২৬), পিতা-মৃত দবির বেপারী, মাতা-খদেজা বেগম সাং-চর আড়িয়াল খা, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরের বসত বাড়িতে পৌছানো মাত্র  উপস্থিতি টেরপাইয়া পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীকে ধৃত করে। ধৃত আসামী মফিজুল বেপারীর ইয়াবা ট্যাবলেট সেবনের ব্যবহিৃত ফুয়েল কাগজ ৩২ পিস, গ্যাস লাইট ০১ টি, দশ টাকার নোট দিয়ে বানানো ১ টি পাইপ, ও একটি প্লাসটিকের মোটকা যাহা ফুয়েল কাগজ দিয়ে মোড়ানো আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধারপূর্বক ঘটনাস্থলেই  জব্দ করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আলফাডাঙ্গা থানা এলাকায় জনৈকা মোসা: শাহাজাদী বেগম (৪৪), স্বামী- আকুব্বার শেখ, সাং- ধুলজুড়ি, থানা-আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর বাদী হয়ে মোঃ মোস্তাফিজুর রহমান @ এরশাদ (২১), পিং- মোঃ মোফাজ্জেল হোসেন মাস্টার ও মোঃ মোফাজ্জেল হোসেন মাস্টার, পিং- ছমেদ শেখ, উভয় সাং- ধুলজুড়ি, থানা-আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুরদের বিরুদ্ধে  গবাদি পশুকে মারধর ও কোপাইয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করার অভিযোগে এজাহার দায়ের করেন। বাদীর এইরূপ এজাহার প্রাপ্তীর পর অফিসার ইনচার্জ আলফাডঙ্গা থানায় পেনাল কোড হিসাবে  মামলা রুজু করেন। উক্ত মামলার আসামি মোঃ মোস্তাফিজুর রহমান @ এরশাদ (২১), পিং- মোঃ মোফাজ্জেল হোসেন মাস্টার, সাং- ধুলজুড়ি,থানা-আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশ মঙ্গলবার রাতে কোতয়ালী থানাধীন পূর্বগঙ্গাবর্দী জয়েদ আলীর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ মিলন মুন্সী ওরফে কসাই মিলন (৩২), পিতা-মৃত রহমান মুন্সী, সাং-বিজয় নগর, থানা-কালুখালী, এ/পি সাং-গৌরীপুর ইমাম বাড়ী, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, সাইদুল ইসলাম মোল্যা (৩৫), পিতা-মোঃ জমির আলী ওরফে দবির, সাং-দেওলী চৌরাপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ ও রেজাউল মোল্যা (৪২), পিতা-মোঃ শাহাবুদ্দিন মোল্যা, সাং-কোনাগ্রাম, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরদের ধৃত আসামীদের দেখানো ও নিজ হাতে ট্রাক ড্রাইভারের সিটের নিচ হতে সাদা পুরাতন প্লাস্টিকের বস্তার মধ্যে   দুইটি লোহার তৈরী মরিচা পাড়া দেশীয় রাম দা যার মধ্যে একটি হাতল সহ লম্বা ৩৬” ইঞ্চি  চওড়া ২” ইঞ্চি অপরটি লম্বা হাতলসহ ৩১” ইঞ্চি চওড়া ২ ইঞ্চি দুইটি লোহার রড যাহার একটি লম্বা ২০” ইঞ্চি  এবং অপরটি লম্বা ১৯” ইঞ্চি উভয় রডের মাথায় দিকে সোচালো এবং একটি ব্লু ও হলুদ রংয়ের মাঝারী সাইজের পুরাতন ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৩২৬৫ লেখা আছে, ট্রাকের ডান পাশের দরজার উপরে কালো কালি দিয়ে লেখা MAT386534A8R00746 ইঞ্জিন নং-497TC93A7Y801636,  সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার পেনাল কোড হিসেবে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান,
ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ১৪ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১৩ টি, আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৪৬ হাজার ৩শ টাকা, আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল-৫ টি, ড্রাম ট্রাক- ১ টি।