ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে ২৭ জন আটক
আবু নাসের হুসাইন, ফরিদপুর: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ২৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ১ টি মাদক মামলা রুজু করা হয়। জেলায় মোট ১৫ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। ট্রাফিক পুলিশ ৭ টি প্রসিকিউশন দেয় ও বিভিন্ন ধরণের ৫ টি গাড়ী আটক করে এবং ৫৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। আজ শুক্রবার ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৫ জন আসামী ও ওয়ারেন্টের ৫ জন আসামি গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অভিযানে ফরিদপুর কোতয়ালী থানাধীন নিখরদী বৌঘাটা বাজার সংলগ্ন বৌঘাটা ব্রীজের পশ্চিম পাশে জনৈক আফসার শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মোঃ ফরিদ মিয়া ওরফে ফিলকু (৩২), পিতা- মোঃআইয়ুব মিয়া, সাং-বাখুন্ডা পশ্চিমপাড়, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ভাংগা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হিরু কাজী(৫২), পিতা-মৃত ছত্তার কাজী, সাং-মুন্সীকান্দা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর কে গ্রেপ্তার সহ মোট দুইটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশের অভিযানে আলফাডাঙ্গা থানার জিআর- ৩০২/২১ এর আসামি মো: হৃদয় শেখ, বিল্লাল, পিতা-মো: জাকির হোসেন শেখ, সাং- ধুলজুড়ি, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সালথা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৭ জন আসামি এবং সিআর ওয়ারেন্ট মূলে ৩ জন আসামি গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানা পুলিশের অভিযানে থানা এলাকায় ওয়ারেন্টভূক্ত ২ জন আসামী গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম জানান, ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা- ৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৪ টি, আদায় কৃত জরিমানার পরিমাণ- ৫৭ হাজার ৫শ টাকা। আটক সংখ্যা মোটর সাইকেল-১ টি, ইজিবাইক-৩ টি ও মাহেন্দ্র-১ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
স/এষ্

