ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় ৩’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

abu naser
সেপ্টেম্বর ১১, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় ৩’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ ফরিদপুরের সালথায় ৩’শ পিচ ইয়াবাসহ বিপ্লব মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লভদী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিপ্লব বল্লভদী গ্রামের রুস্তম মোল্লার ছেলে। এসময় আটককৃত বিপ্লবের নিকট হতে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।