ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় গাঁজা-ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

abu naser
জানুয়ারি ৩, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় গাঁজা-ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় আধা কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা সহ রবিউল ইসলাম ওরফে কালা মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। কালা মিয়া, ওই গ্রামের বকুল মোল্যা ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান এর নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ একটি পুলিশ টিম রবিবার দিবাগত গভীর রাতে ফুলবাড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে কালা মিয়াকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে আধা কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলাম ওরফে কালা মিয়ার বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তাকে সোমবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।