ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

abu naser
ডিসেম্বর ২৯, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

আবু নাসের হুসাইন: ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ মাসিক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালন করার কথা বলেন বক্তারা।