ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

abu naser
জানুয়ারি ২১, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের মধুখালীতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান শেখ(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২। শুক্রবার (২১ জানুয়ারী) বিকাল ৫টার দিকে উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


ফরিদপুর র‌্যাব-৮, সিপিসি-২, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, সিপিসি-২,
ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে শুক্রবার বিকালে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কুরানীয়ার চর গ্রামস্থ নওয়াপাড়া বাজারে জনৈক আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ আরমান শেখ(৩২) পিতা- মোঃ রাজু শেখ, সাং- কুরানীয়ার চর, থানা-মধুখালী, জেলা- ফরিদপুরকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।