ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুর ব্যুরো : ফরিদপুরের নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা-চর ছাগলদী সড়কের পরিত্যাক্ত ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।

নগরকান্দা বাজারের ব্যবসায়ী নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়ীতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যাক্ত ইটের ভাটার সামনে পৌছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি চলছে।

স/এস্