ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ৩, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

মতিউর রহমান হিরা ।। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আজ শনিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।

জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দায়িত্ব পালন করতে গেলে কয়েকজন সাংবাদিককে হত্যা, নির্যাতন এবং ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

স/এষ্