ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমন উপলক্ষে গৌরীপুরে প্রস্তুতি সভায় হামলা, ইউপি চেয়ারম্যান আহতের ঘটনায় মামলা

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমন উপলক্ষে
গৌরীপুরে প্রস্তুতি সভায় হামলা, ইউপি চেয়ারম্যান আহতের ঘটনায় মামলা

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- ১১ মার্চ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে গৌরীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। হামলায় সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় তার ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে।

মামলার সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- আনোয়ার হোসেন, আনোয়ার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, মোজাম্মেল হোসেন ও মেয়ের জামাতা কামাল হোসেন।

অভিযোগে উল্লেখ, আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সমাবেশ সফল করার লক্ষ্যে ১ মার্চ বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্তরে গৌরীপুর সদর ইউনিয়ন ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগ যৌথ কর্মী সভায় বসে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নিলুফার আনজুম পপিসহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং সভা স্থলের চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান হযরত আলীকে চুরিকাঘাত করে আহত করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে গৌরীপুর স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ২ মার্চ বিকালে আসামীদের দ্রæত গ্রেফতারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান জানান, আসামীদের দ্রæত গ্রেফতারের জন্য অভিযান চলছে।

স/বি