প্রতিবেশির ঝগড়া থামাতে রামদায়ের কুপে নিজেই আহত হয়ে মুমূর্ষ
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব– প্রতিবেশির ঝগড়া থামাতে গিয়ে রামদায়ের কুপে নিজেই আহত হয়ে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের মৃত আনির উদ্দিন মাতাব্বরের ছেলে আব্দুল হেলিম (৪৮)। এ ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রæয়ারী (রবিবার) সকাল ১১ টায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নহাটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী মালেকা খাতুনের সাথে একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রুবেল, জুয়েল ও সোহেলের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। তারি জের ধরে ঘটনার দিন সকালে নহাটা বাজারে রুবেলের মিষ্টির দোকানের সামনে মালেকার সাথে ঝগড়ার এক পর্যায়ে তৃতীয় পক্ষ আব্দুল হেলিম মধ্যস্থতা করে দেয়। এর একটু পরে হেলিম আল আমিনের দোকান থেকে সিগারেট নিয়ে আসার সময় রোবেল গংরা হেলিকমে দেখে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে শরীরে বিভিন্ন স্থানে মারাত্নক জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হেলিম আশংখ্যাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন।
গৌরীপুর থানার এস আই শরীফ হোসেন জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতের পক্ষের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স/বি

