ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটির অনুমোদন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটির অনুমোদন

শাহ আলম,গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন শাখা ছাত্রলীগের নয়া কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে আবু সাইদকে সভাপতি ও ফারহান আহমেদ সামিকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

বুধবার (১০ মে) রাতে আগামী এক বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয় উপজেলা ছাত্রলীগ।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আংশিক এই কমিটিতে রয়েছেন সহ-সভাপতি ১৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১০ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন।

এছাড়াও প্রচার ও উপ-প্রচার সম্পাদক হিসেবে দুইজন, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক দুইজন, সাংস্কৃতিক ও উপ-সাংস্কৃতিক সম্পাদক দুইজন, সমাজ সেবা সম্পাদক একজন, ধর্ম বিষয়ক সম্পাদক একজন, ক্রীড়া বিষয়ক সম্পাদক একজন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক একজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একজন, সহ সম্পাদক ৯ জন এবং সদস্য পদে ৬ জন রয়েছেন।

স/এষ্