ঢাকারবিবার , ২৫ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পুলিশ সদস্য ইব্রাহিমের বিধবা স্ত্রী দীনাকে দক্ষিণখানে হত্যার চেষ্টা

admin
নভেম্বর ২৫, ২০১৮ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণখান থানাধীন ৩১১ গাওয়াইর ঢাকার বাড়ীতে নৃসংশ প্রহার ও ধারাল অস্ত্রের কোপে এক হাত ও এক পা সম্পূর্ণ রূপে বিকল হয়েছে গেছে। এক হতবাগ্য পুলিশ সদস্যের বিধবা স্ত্রী দীনা ইব্রাহিম (৪০) এর। তাকে আশংকা জনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৯/১১/২০১৮ তারিখ দুপুরে প্রকাশ্যে দিবালোকে নিজ বাড়ীতে তিনি জসিম, নূর বেগম, জেসমিন, শেফালী, শেলিনা এ কয়েকজনের দ্বারা প্রহারের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। এরা সবাই তার স্বামীর পক্ষের আত্মীয়। পুলিশ সদস্য ইব্রাহিম কয়েক বছর আগে রহস্য জনকভাবে এ বাড়ীতে অগ্নি দগ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তার বড় ছেলে শাহরিয়ার রহস্য জনকভাবে গুম বা নিখোঁজ হয় অদ্যবদি তার সন্ধান নেই। দীনা বর্তমানে তিন সন্তানের জননী। তার অভিযোগ স্বামীকে হত্যা, সন্তানকে গুম এবং তাকে হত্যা করলেই তার স্বামীর বাড়ীটি ওরা দখলে নিতে পারবে।
তার সপ্তম শ্রেণির শিশু ছেলে মোঃ ইসমাইল রহমান শাহরিয়ার নিখোঁজ হওয়ার পর তিনি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়রী নং-১৬১৫, তাং-২৮/১০/২০১৮ দায়ের করেছেন। দীনার এখন বড় দাবী- আমাকে বাঁচান, ওরা আমাকেও মেরে ফেলবে।

স/এষ্