ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে (২৮ এপ্রিল বৃহস্পতিবার) লিজি আকতার(২৫) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

জানা যায়, রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার সময় মৃত লিজি আকতার তাদের গ্রামের একটি পুকুরে ঘাটে গাছের পাতা কুড়াতে যায়। জানা গেছে, মৃগী রোগী লিজি একসময় পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে লিজির লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা আজই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত যুবতী মৃগী রোগী ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

স/এষ্