ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাষন্ড স্বামীর কান্ড! লালমনিরহাটে ঈদের দিন স্ত্রী কে জবাই করে হত্যা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৭, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাষন্ড স্বামীর কান্ড! লালমনিরহাটে ঈদের দিন স্ত্রী কে জবাই করে হত্যা

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। ঈদের দিন সকালে সবাই গেছেন নামাজ পড়তে, নারীরা ব্যস্ত ছিলেন রান্নায়। ফলে অনেকটা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ১৯ বছর বয়সী অ্যামি আক্তারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা পুলিশ ও নিহতের পরিবারের।

আজ শনিবার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের দৈয়ারটারী (মেম্বার পাড়া) এলাকায়।

নিহত ওই এলাকার ইসরাক হোসেন মেয়ে। পুলিশ ও পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, কুচলিবাড়ি ইউনিয়নের মোজাফফর হোসেনের ছেলে হাসিবুল ইসলামের সঙ্গে প্রায় দুই বছর আগে বিয়ে হয় অ্যামি আক্তারের। ওই দম্পত্তির সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে মনমালিন্য চলছিল।

ফলে বেশ কিছুদিন ধরে অ্যামি তার বাবার বাড়িতে ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, কলহের জেরে ঈদের দিন সকালে পেশায় ‘হাফেজ’ হাসিবুল শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে কৌশলে পালিয়ে যান।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

স/এষ্