ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামের কোন এক জঙ্গলে জিয়ার লাশ থাকলেও থাকতে পারে                                    -শফিউল আলম চৌধুরী নাদেল

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৭, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের কোন এক জঙ্গলে জিয়ার লাশ থাকলেও থাকতে পারে -শফিউল আলম চৌধুরী নাদেল

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- সন্ত্রাসী হামলায় নিহত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও গৌরীপুর বিআরডিবি‘র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রের ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৭ অক্টোবর (রবিবার) বিকালে ধানমহালে এক স্মরন সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তার বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, চন্দ্রিমা উদ্দ্যানে কার লাশ আছে সেটা ডিএনএ টেস্ট করলে পরিস্কার হয়ে যাবে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসের জুয়েলের সঞ্চলনায় উক্ত স্মরন সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মিঃ রেমন্ড আরেং, এড.জহিরুল হক খোকা সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারন সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ. গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, একেএম আফজালুর রহমান বাবু সাধারন সম্পাদক ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, শরিফ হাসান অনু, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আবদুর রফিক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, জেলা আয়ামীলীগের সদস্য এড. নীলুফার আনজুম পপি, ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আঃ মোতালিব বিএসসি, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশিম, সাধারন সম্পাদক মনসুর আহাম্মেদ মিলন প্রমুখ। শুভ্রের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শুভ্রের চাচা সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম ও শুভ্রের স্ত্রী তাহরিমা আক্তার চুমকি।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশীরা নাম সম্বলীত গেঞ্জী ও ফেস্টুন নিয়ে উক্ত স্মরন সভায় উপস্থিত হন। যা নিয়ে সমালোচনার ঝড় তোলে নেতা কর্মী ও সমর্থকরা। আবার কেউ কেউ বলে স্মরন সভায় না তারা এসেছে নৌকা প্রতিক পাওয়ার শো ডাউনে।
স/বি