ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রথমবর্ষের পরিক্ষা শুরু

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রথমবর্ষের পরিক্ষা শুরু

শেখ মঞ্জুরুল ইসলাম ও মো: আহমদুল্লাহ : করোনায় স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রথম বর্ষের পরিক্ষা। উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত ক্যাম্পাসে ২৫ সেপ্টেম্বর শনিবার শুরু হয়েছে পরিক্ষা।

পরিক্ষা শুরুর আগে গেটে থার্মোমিটার দিয়ে সবার শরীরের তাপমাত্রা পরিমাপ করে হয়। এছাড়াও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন কলেজ কর্তৃপক্ষ।

কলেজে প্রবেশ কালে গেটে কোনো জটলা ছিল না। শিক্ষার্থীদের সবাইকে মাস্ক পরতে দেখা গেছে। প্রথম দিনের পরিক্ষা পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষা, তানভির আহম্মেদ ।

কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল আলিম চমক নিউজকে জানান, প্রথম বর্ষের পরিক্ষা করোনার কারণে প্রায় একবছর স্থগিত ছিলো। সরকারি নির্দেশনায় কলেজ খোলার পরে বিশেষ সর্তকতায় প্রতি বেঞ্চে দুজন বসিয়ে পরিক্ষা নেবার ব্যবস্থা গ্রহণ করেছি।

আমাদের কলেজেরে রেজাল্ট বরাবর খুব ভালো হয়। নকলমুক্ত ও নিরোবিচ্ছন্ন পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার যারা পরিক্ষার জন্য রেজিষ্ট্রেসন করেছে তাদের শতকরা ৮০ শতাংশই পরিক্ষা দিচ্ছে। তাছাড়া কলেজ বন্ধ থাকলেও আমরা অনলাইনে নিয়োমিত ক্লাস চালু রেখেছিলাম। যার ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খুব বেশি ক্ষতি হয়নি।

এদিকে প্রথমবর্ষের পরিক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা খুব খুশি। খালেক নামের এক পরিক্ষার্থ জানান, গত ডিসেম্বরে পরিক্ষা হবার কথা থাকলেও করোনার কারণে তা বন্ধ ছিলো। দেরিতে হলেও পরিক্ষা দিতে পেরে খুব ভালো লাগছে।

আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম বর্ষের পরিক্ষা শেষে দ্বিতীয় বর্ষের পরিক্ষা শুরু হবে।

স/এষ্