পাটকাঠির ছাই থেকে বৈদেশিক মুদ্রা আয়
মাহাবুব ইসলাম উজ্জ্বল ।। পাটকাঠি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ছাই। এই ছাইয়ের নাম চারকোল পাউডার। যা দিয়ে তৈরি হয় কার্বন পেপার, ফটোকপিয়ার এবং কম্পিউটার প্রিন্টারের কালি।
মূল্যবান এসব পণ্য তৈরির অন্যতম কাঁচামাল পাটকাঠি। এই পাটকাঠি পুড়িয় উৎপাদিত ছাই বা চারকােল পাউডার রপ্তানি হচ্ছে চীনে। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। বাংলাদশে সম্ভাবনার নতুন খাত হিসেবে ইতােমধ্যেই যুক্ত হয়েছে পাটকাঠির ছাই বা চারকােল পাউডার।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর তীরে রুইজানী গ্রামে ২০১৬ সাল গড়ে ওঠে ইমপিগনাে প্রাইভেট লিমিটেড নামের একটি ছাই উৎপাদন কারখানা। এ কারখানাটিতে কার্বন উৎপাদনের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হাজার হাজার মণ পাটকাঠি পোড়ানো হয়।
মহম্মদপুর থেকে পাটকাঠির ছাই রপ্তানী হচ্ছে চীনে। আসছে বৈদেশিক মুদ্রা। বছরের ৬ মাস কারখানাটি উৎপাদন থাকে। স্থানীয় ব্যাপারি ও কৃষকদের মাধ্যমে প্রতি মণ পাটকাঠি ২২০ থেকে ২৪০ টাকা দরে ক্রয় করা হয়।
কারখানার ম্যানেজার খােরশেদ আলম বলেন, পাটকাঠি পােড়ানার জন্য এই কারখানাটিতে ১৬টি চুল্লি রয়েছে। প্রতিটি চুল্লিতে ৭৫ থেকে একশ’ মণ পাটকাঠি পােড়ানা যায়। এখানে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ মণ পাটকাঠি পােড়ানা হয়।
প্রতিমাস প্রায় ১২ হাজার মণ পাটকাঠি পুড়িয়ে ছাই বা চারকােল পাউডার উৎপাদন করা হয়। ওই হিসাব অনুযায়ী ৬ মাসে (মৌসুম) গড়ে ৬৩ হাজার মণ থেকে ৭২ হাজার মণ পাটকাঠি পুড়িয়ে ছাই তৈরি করা হয়।
তিনি আরও বলেন, পাটকাঠি পােড়ানাের পর টানা ৫দিন চুল্লি বন্ধ রাখা হয়। ষষ্ঠদিন চুল্লি খুল পােড়া পাটকাঠি জাতা মেশিনে ভাঙিয়ে পাউডার করা হয়। ওই পাউডারের নামই চারকােল পাউডার। যা দিয়ে তৈরি হয় মূল্যবান কার্বন পেপার, ফটােকপিয়ার এবং কম্পিউটার প্রিন্টারের কালি।
ভাঙানাে পাউডার সাড়ে ১২ কজি বা ১৫ কেজির দুই স্তরের পলিব্যাগে ভরা হয়। যাতে করে ব্যাগের মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে। এরপর লেমিনেটেড ব্যাগের মধ্যে দিয়ে সেলাই করা হয়।
সেলাইকৃত ব্যাগগুলাে ২/৩ দিন খােলা স্থানে খাড়া করে রাখা হয়। এরপর তা গােডাউনে কমপক্ষে ২১ দিন রাখতে হয়। এই পাউডার এখান থেকে ট্রাকে বােঝাই করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে জাহাজে করে পাঠানাে হয় চীনে।
বর্তমানে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ কয়েকটি জেলার প্রায় ৪০ কারখানায় এই চারকোল পাউডার বা ছাই উৎপাদন হয়। এসব কারখানা থেকে বছরে প্রায় ৭ হাজার ৭১ মেট্রিক টন উৎপাদিত ছাই বিদেশে রপ্তানী করা হয়। এতে বছরে আয় হয় প্রায় ৪০ কোটি টাকা
প্রতিষ্ঠানর ব্যবস্থাপনা পরিচালক মাে: হাবিব এ হাসান চমক নিউজকে জানান, এখানে প্রতিমাসে গড়ে ১২ হাজার মণ পাটকাঠি পােড়ানাে হয়। যা থেকে ৭৫ মেট্টিক টন ছাই বা চারকােল পাউডার উৎপাদন হয়। উৎপাদিত পাউডার চীনে রপ্তানি করা হয়।
প্রতিটন পাউডারের দাম ৭০০ থেকে ৭৫০ ডলার অর্থাৎ বাংলাদশি টাকায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। ওই হিসাব অনুযায়ী ৬ মাস (মৌসুমে) তিন কাটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়।
স/এষ্

