নিউজ ডেস্ক: পাকিস্তানের বোলিং কোচ হতে চান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস
সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতুন করে বিজ্ঞাপন দেয়।
সুত্র মতে দলের বোলিং কোচ হতে গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইউনিস।
এর আগে ২০১৪-২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াকার ইউনিস।
বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরামের নাম শোনা গিয়েছিল। তবে, অভিজ্ঞতা এবং পাকিস্তানের ক্রিকেটে অবদান রাখার দিক থেকে একধাপ এগিয়ে ওয়াকার ইউনিস ।
স/এন

