ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় টাকা লেন দেনের বিরোধে যুবক আহত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ১, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় টাকা লেন দেনের বিরোধে যুবক আহত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় টাকা লেন-দেনের বিরোধে পঞ্চানন সানা ( ৪৫) নামে এক যুবকের কপাল ফাঁটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত যৃবক লস্কর ইউপির কেওড়াতলা গ্রামের ভুবন সানার ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কেওড়াতলা মহিত মন্ডলের দোকানে লক্মীখোলার তারেক কাগজীরা মারপিটের এ ঘটনাটি ঘটিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন টাকা লেন-দেন নিয়ে লক্মীখোলার রোকনুজ্জামান মন্টু পরিবারের সাথে কেওড়াতলার পঞ্চানন সানার মধ্যে বেশ কিছু দিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এক পর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ লেনদেনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মহিতের দোকানে মন্টৃ ও তার ছেলে তারেক ও পঞ্চানন তর্কে জড়িয়ে পড়েন।

পঞ্চানন অভিযোগ করেন ওরা গালি-গালাজ করতে ধাকলে আমি প্রতিবাদ করা মাত্রই মন্টু কাগজীর হুকুমে তারেক, পল্টু ও সাদ্দাম গাজীরা কিল-চড় সহ লাঠি দিয়ে আমার কপাঁলে আঘাত করলে জখম হয়ে পড়ে যাই। এ সময় দোকানের মালামাল ভাংচুরের ঘটনা ঘটে।

পরবর্তীতে স্থানীয়রা পঞ্চাননকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় পঞ্চানন সানার ভাই রিকন বাদী হয়ে তারেক কাগজী,মন্টু-পল্টু কাগজী সহ সাদ্দাম গাজীর বিরুদ্ধে শুক্রবার থানায় এজাহার দাখিল করেছেন।

থানার ডিউটি অফিসার এসআই সুকান্ত কর্মকার জানান, মারামারির ঘটনায় একটি এজাহার পেয়েছি। উর্ধত্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে এ বিষয়ে পদক্ষেপের কথা বলেন পুলিশের এ কর্মকর্তা।

স/অ