পাইকগাছায় চিংড়ী চাষীদের নিজস্ব অর্থে ২ কিলোমিটার ঝুঁকিপুর্ণ বাঁধ সংস্কার শুরু
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২১ নম্বর পোল্ডারের মারাত্মক ঝুকিপুর্ণ ২ কিলোমিটার ওয়াপদার বাঁধ স্থানীয় চিংড়ী চাষীরা নিজস্ব অর্থায়নে সংস্কার শুরু করেছে।
উপজেলার দেলুটি ইউনিয়নের ২১ নং পোল্ডার আয়লা,আম্ফান,বুলবুলসহ প্রতিটা দুর্যোগে বার বার লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । পোল্ডারের ১৬ কিলোমিটার বাঁধের মধ্যে মারাত্মক ঝুকিপূর্ণ ৮ কিলোমিটার।
যার মধ্যে পানি উন্নয়ন বোর্ড ২ কিলোমিটার বাঁধে বালি ভর্তি জিও ব্যাগ দিয়েছে। পর্যপ্ত অর্থ না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এমতাবস্থায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয় চিংড়ী চাষীরা পোল্ডারের ১১ হাজার বিঘা জমির সম্পদ ও জানমাল রক্ষায় আগাম বাঁধ সংস্কার শুরু করেছে।
দেলুটিস্থ শিবসা নদীর হাবড়খানা মোহনা থেকে দরুন মল্লিক খেয়াঘাট পর্যন্ত ২ কিলোমিটার বাঁধ সংস্কার শুরু করে। যা ১২ ফুট চওড়া,আড়াই ফুট মাথা দেয়া হচ্ছেন প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে তিন লাখ টাকা।
গত ১৫ জুন স্থানীয় চিংড়ী চাষী সমিতির জরুরী সভা ১৮ জুন থেকে কাজ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্মল কান্তি মন্ডল। আবুল হোসেন গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নগদ অর্থ সংগ্রহসহ মতামত ব্যক্ত করেন সুলতান জাকারিয়া, স্বপন কুমার বিশ্বাস,মোস্তফা সরদার,নিরজ্ঞন রায়,শফিকুল সরদার,মান্নাফ গাজী,সুনীল বিশ্বাস,ও মোস্তফা গাজী।
এব্যাপারে পানি উন্নয়ন শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ হাওলাদার বলেন,ওয়াপদার বাঁধটি খুবই ঝুঁকিপুর্ণ।ইতোমধ্যে ২ কিলোমিটার পর্যন্ত কাজ করা হয়েছে আগামীতে অর্থ পেলে অবশিষ্ট কাজ করা হবে।
স/এষ্

