ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায়  ৩টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায়  ৩টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)।। পাইকগাছায় নতুন বাজারের ৩টি ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। কাঠ,তৈরি করা আসবাবপত্র ও মেশিনারিজ জিনিস পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাইকগাছা উপজেলার নতুন বাজারে অবস্থিত শামীম হোসেন ও তাকবির হোসেনের ৩টি ফার্নিচারের দোকানে বৃহস্পিতিবার রাত ১২টার পরে আগুন লাগ। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা আগুন নিভানোর চেস্টা করে।

পরবর্তীতে তালা উপজেলার থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ ফার্নিচারের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিকভাবে আগুন নেভানোর সহযোগিতা করছেন।

স/এষ্