পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু।
স্বাগত বক্তৃতা করেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। এসময়ে ইউআরসি ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক মো: ময়নুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান ও রতন কুমার হালদার, মো: রবিউল ইসলাম, রবীন্দ্রনাথ বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
স/এষ্

