পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে আনন্দ সভাযাত্রা
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাফলংয়ে আনন্দ র্যালি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেলে জাফলং সেতুতে দাঁড়িয়ে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেক কাটা এবং আনন্দ মিছিল করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা কার্যক্রম শুরু করেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. সামসুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাওয়ার্দী, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, শেরগুল গোসাই, সাইদুল ইসলাম, জিয়াউল ইসলাম সবুজ, শেখ ফরিদ, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল আহমদ, সহ সভাপতি রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সহ সভাপতি আব্দুল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম মিয়া, মান্নান খন্দকার, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল আমিন, অরুণ গোসাইসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘারপাড়ায় পদ্মা সেতুর উদ্বোধন উৎসব পালিত
আজম খান, বাঘারপাড়া(যশোর): স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে দেশ ব্যাপী মহা আনন্দের অংশ হিসাবে দক্ষিণাঞ্চলে বইছে আনন্দের বন্যা। এই আনন্দ থেকে পিছিয়ে নেই যশোরের বাঘারপাড়াও।
এ সেতু দেশের দক্ষিন অঞ্চল সহ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সংগে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম এ প্রতিপাদ্য সামনে রেখে বাঘারপাড়ায় নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব পালিত হয়েছে।
এদিন বিকেলে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি মহিলা কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গিয়াস উদ্দিন হিরা,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন টুলু,স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ পলাশ,আব্দুল কাদের,ছাত্রলীগ নেতা সাদ খান,ইউপি সদস্য ফিরোজ হাসান ।
এদিন সকালে বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকেও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বদলগাছীতে আনন্দ শোভা যাত্রা
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : দখিন দুয়ার খুলছে আজ -শনিবার ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহিন্দ্রক্ষন বড় পর্দায় সকলে উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আতিয়ার, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান ও মৎস কর্মকর্তা আব্দুস সালাম সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার সকল ইউনিয়ন থেকে আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ইংরেজি বাজ বাজিয়ে দলে দলে নেতাকর্মী জড়ো হয় উপজেলা পরিষদের সামনে। এসময় বদলগাছী থানা পুলিশের একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী এসে শোভাযাত্রায় যোগদান করে।
লালমনিরহাটে শুভ উদ্বোধন পদ্মা সেতু ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটে শুভ উদ্বোধন পদ্মা সেতু ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার ২৫ জুন লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান জেলা পর্যায়ে বড় পর্দায় প্রদর্শন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী,
ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁয় আনন্দ শোভাযাত্রা
জেলা বার্তা পরিবেশক,নওগাঁ : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁয় মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে জেলা প্রশাসনে আয়োজনে শনিবার সকাল ৯টায় শহরের নওজোয়ান মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে পদ্মা সেতু মূল উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজ প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ আনন্দ র্যালীতে অংশ নেয়। এছাড়াও জেলা প্রশাসন দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার সকল সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করবে।
এদিক জেলা পুলিশের উদ্যোগে বেলা ১২টায় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে একটি মোটরশোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগেও বিকেলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘিতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, থানা পুলিশ, আদমদীঘি থিয়েটার সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেতুর উদ্বোধন ঘোষনার পরেই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলার আয়োজনে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপত্বি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুিমনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, যুগলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। এছাড়া স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের উল্লাসে আতশবাজি ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজশাহীবাসী পালন করছে বর্ণাঢ্য নানা আয়োজন
মঈন উদ্দিন: পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো রাজশাহীবাসীও। দিনটিকে স্মরণীয় করে রাখতে দিন-রাত অবধি চলছে বর্ণাঢ্য নানা আয়োজন।
শনিবার সকাল ৯টায় রাজশাহী নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জড়ো হন মহানগরের কামারুজ্জামান চত্বরে। পরে সেখান থেকে বাদ্য বাজিয়ে শুরু হয় শোভাযাত্রা।
মহানগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে স্টেডিয়ামে বড় পর্দায় সেতুর উদ্বোধন দেখার পাশাপাশি দোয়া অনুষ্ঠানে অংশ নেন তারা ।
এতে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রণিপেশার মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের পর মিষ্টিমুখ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, পদ্মা সেতু শুধু একটি বিশেষ অঞ্চলেরই নয়, এটি সমগ্র দেশের উন্নয়নের প্রতীক। বাঙালির দীর্ঘ সময়ের ‘স্বাপ্নিক সেতু’ এখন ‘দৃশ্যমান বাস্তব’। জাতির আত্মমর্যাদার প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধনকে ঘিরে উৎসাহপূর্ণ অপেক্ষা, অবশেষে অবসান হলো। আজ সবার হৃদয় আনন্দে উদ্বেলিত।
রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে পদ্মা সেতুর উদ্বোধনের মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চ্যুয়ালি উপভোগ করেন সবাই। সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর ব্যান্ড দল ‘ত্রি-মার্তিক’ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবে। রাত ৮টায় রাজশাহীর আকাশ-বাতাস প্রকম্পিত করে আনন্দ উদযাপনে থাকছে আতশবাজি।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন, পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে রাজশাহীতেও। দিনের মূল অনুষ্ঠান ছাড়াও রাতে আরও কর্মসূচি রয়েছে।
স/এষ্

