পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুলিয়ার সীমান্ত সংলগ্ন নদী মহানন্দা নদীতে জেলেদের হাতে ধরা পড়ল ১ মণ ওজনের বাঘাড় মাছ।
শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার সর্দারপাড়ার মহানন্দা নদীতে এ বড় মাছটি ধরা পড়েছে।
জানা যায়,সীমান্ত সংলগ্ন মহানন্দা নদীর পানি কমে যাওয়ায় দুপুরে ওই গ্রামের পাথর শ্রমিক রেজাউল, বিপ্লব,নাদির,দেলু,হাসিবুল নদীতে পানি না থাকায় সীমান্তবর্তী মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুরে তাদের জালে ধরা পড়ে বড় এই বাঘাইড় মাছটি।
এদিকে,মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। পরে মাছটি বিক্রির জন্য তোলা হয় উপজেলার তেতুলিয়া বাজারে তোলা হবে বলে জানা যায়।তবে মাছটি কেটে ১২’শ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান।
স্হানীয় পাথর শ্রমিক হাসিবুল বলেন,আমি এর আগে বোয়াল মাছ ধরেছি। তবে এবারই প্রথম বড় মাছ জালে লাগলে আমি টের পাই। আজকেও বড় মাছ লাগার সাথে সাথেই আমি টের পেয়েছি। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা।
বাঘাইড়টি সমান ভাবে ১০-১৩ মাঝে বন্টন করা হবে। স্হানীয় অনেকের ধারণা সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।
স/এন

