নৌকার বিজয়ের ধারাবাহিকতা রক্ষায় নিরান্তর কাজ করে চলেছেন সন্তোষ কুমার
আজম খান, বাঘারপাড়া(যশোর) ।। বাঘারপাড়ায় নৌকার বিজয়ের ধারাবাহিকতা রক্ষায় নিরান্তর কাজ করে চলেছেন সন্তোষ কুমার।
যশোর-৪ নির্বাচনী এলাকার (বাঘারপাড়া,অভয়নগর ও বসুন্দিয়া) বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন বাঘারপাড়ার কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব ও সভাপতি, বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদ, গুণগত মানের শিক্ষা প্রবর্তনের প্রবক্তা, গণমানুষের আস্থার ঠিকানা, উচ্চ শিক্ষিত, মেধাবী ও মননশীল ব্যক্তিত্ব, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫-৩০ পর্যন্ত অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়ন ও ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারে গণসংযোগ করেন এ বীর মুক্তিযোদ্ধা।
এসময় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্র লীগ, শিক্ষক, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সাথে মতবিনিময় করেন। এ দিন তিনি অত্র এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি নির্বাচনী এলাকায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে মেধাবী সমাজ গঠন করতে চান। নিয়োগ বাণিজ্য মুক্ত শিক্ষাঙ্গনে গুণগত মানের শিক্ষা, প্রজ্ঞা, ন্যায় ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে তিনি বদ্ধপরিকর।
এছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনের জন্য উদাত্ত আহ্বান জানান।
স/এষ্

