ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেশার টাকার জন্য খুন করে অটো ছিনতাই

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১২, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নেশার টাকার জন্য খুন করে অটো ছিনতাই

মো: রফিকুল ইসলাম মিঠু।। নেশার টাকা জোগাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় অটোরিকশা চালক মোশারফ করিমক (২৫) কে।

হত্যা নিশ্চিতের পর ছিনতাই করা অটোরিকশাটি ৩০ হাজার টাকায় বিক্রি করে মাদক সেবন করে দুর্বৃত্তরা। রোববার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা ও ঢাকার খিলগাঁও এলাকা থেকে চাঞ্চল্যকর এই হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন করেন গাজীপুর মেট্রো পলিটন পুলিশের দক্ষিণের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজুর রহমান।

তিনি বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলো, মো. সোহেল মিয়া (২২), জুনায়েদ হোসেন ওরফে জুনু (১৯), মো. হৃদয় (২১), মো. রাসেল ওরফে বাবু (২৬) ও মো. রোমান (১৮)।

তিনি আরও জানান, রোববার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় ফরিদ খান রোডের মন্টু পালমার মালিকানাধীন খালি জায়গায় স্তুপকৃত ইটের পাশে রক্তাক্ত অবস্থায় মোশারফের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

মোশারফের লাশ উদ্ধারের পর থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের একজনকে প্রথমে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এডিসি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নেশার টাকার জন্য পরিকল্পনা করে মোশারফকে হত্যার পর অটো ছিনতাই করে তারা।

 

পরিকল্পনা অনুযায়ী শনিবার সাড়ে ১১ থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত মোশারফের অটো ভাড়া নিয়ে নির্জনস্থানে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী মোশারফকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।

এরপর ছিনতাইকৃত অটো পাগাড় সোসাইটি মাঠ এলাকা থেকে বাবুর গ্যারেজে বিক্রি করে দেয়। ওই গেরেজ থেকে মো. রাসেল বাবুকে গ্রেফতার করে অটো রিকশাটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যাবে তারা আরও কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কিনা।

স/এষ্