ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনা সদর উপজেলার চেয়ারম্যান হলেন  আতাউর রহমান মানিক

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৮, ২০২২ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা সদর উপজেলার চেয়ারম্যান হলেন  আতাউর রহমান মানিক

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি|

তিনি একক প্রার্থী হওয়ায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আতাউর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ আমাদের নেত্রকোনা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

স/বি