নেত্রকোনায় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃর নেত্রকোনায় রবিবার বেলা ১১ টার দিকে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মামলার দন্ডিতদের দ্রুত রায় কার্যকর করার দাবীতে জেলা আ. লীগ, উপজেলা আ. লীগ, ও পৌর আ. লীগের উদ্যোগে দলীয় কার্যালয়, ছোট বাজার থেকে আলাদা আলাদা মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ. হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের প্রশাসক, বাবু প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নূর খান মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ মজিবুল আলম হীরা, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সদর উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, পৌর আ. লীগের সভাপতি অর্পিতা খানম সুমি প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও যুবলীগ নেতা-একেএম আজহারুল ইসলাম অরুনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পাবলিক হলের সামনে গিয়ে সমবেত হয় এবং অরুনসহ অন্যান্য নেতারা বক্তব্য প্রদান করেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
স/অ

