ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় জেলা কারাগারের হাজতির মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৮, ২০২২ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় জেলা কারাগারের হাজতির মৃত্যু

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা কারাগারের দুলাল নামের এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি জেলার দূর্গাপুর উপজেলার খুঁজিউড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। মৃতক দুলাল মিয়া একটি মাদক মামলার আসামী ছিলেন।

সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা ও বমি শুরু হয় দুলাল মিয়ার। তাকে প্রথমে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নেত্রকোনা জেলা কারাগারের কারাধ্যক্ষ ফারহানা আক্তার জানান, হাজতি আসামী দুলাল মিয়া একটি মাদক মামলায় গত ৩ মে গ্রেফতার হন। ৫ মে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় দুলাল মিয়ার বুকে ব্যথা ওঠে ও বমি শুরু করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তিনি স্ট্রোকের কারণে মারা গেছেন। ময়না তদন্ত শেষে মরদেহ মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/বি