ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনার ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে যুবলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে মারপিট

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৫, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে যুবলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে মারপিট

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের চকপাড়া গ্রামের আলমগীর মাষ্টারের বসত ঘরের বারান্দায় গত শনিবার বিকালে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্যে শালিস-দরবার বসে।

দরবারে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম, লক্ষীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. শফিকুল কাদের সুজা, বর্তমান চেয়ারম্যান আজহারুল হক তুহিন, যুবলীগ সভাপতি কাজল মিয়াসহ এলাকার যুবসমাজ ও গণ্যমান্য লোকজন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

দরবারের সভাপতিত্ব করেন, আজহারুল হক তুহিন চেয়ারম্যান। যুবলীগ সভাপতি কাজল জানান, দরবার চলাকালীন হঠাৎ তুহিন চেয়ারম্যান ও তার লোকজন উত্তেজিত হয়ে উস্কানিমূলক কথা-বার্তা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তুহিন চেয়ারম্যানের উপস্থিতিতে তার ভাইদের নেতৃত্বে এলাকার গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্রাদি নিয়ে হত্যার উদ্দেশ্য কাজল মিয়াকে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। কাজল মিয়া আরও জানান, তুহিন চেয়ারম্যানের ভাইয়েরা ইউনিয়নের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

পরে কাজল মিয়া আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় ভর্তি হইয়া চিকিৎসা গ্রহণ করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকিয়া ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বাদী কাজল মিয়ার অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

স/এষ্