ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় ৬ তলার বাসার ছাদ থেকে লাফ দিয়ে গৃহকর্মীর আত্মহত্যা

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২২, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ৬ তলার বাসার ছাদ থেকে লাফ দিয়ে গৃহকর্মীর আত্মহত্যা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকায় সোমবার দুপুরে ৬ তলার বাসার ছাদ থেকে লাফ দিয়ে সৃষ্টি রাণী বিশ্বাস (১৫) নামের এক গৃহকর্মী আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর এলাকার স্থায়ী বাসিন্দা মাসুদুর রহমান ওরফে মানিক (৬২) এর বাসায় অসিত কুমার সাহা এবং সৃষ্টি সাহা দম্পতি দীর্ঘদিন যাবৎ ভাড়ায় বসবাস করেন। অসিত কুমার সাহা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সামনে একটি ঔষধের দোকান করেন এবং তার স্ত্রী সৃষ্টি সাহা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রায় ৫ বছর যাবৎ তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সৃষ্টি রাণী বিশ্বাস। সোমবার দুপুর ১ টার দিকে কাউকে কিছু না বলে সকলের অগোচরে পার্শ্ববর্তী মজিবুর রহমান চৌধুরীর ৬ তলা বাসার ছাদে উঠে সৃষ্টি রাণী বিশ্বাস লাফ দিয়ে মাঠিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতা সৃষ্টি রাণী বিশ্বাস এর পিতা আরাধন বিশ্বাস এর বাড়ি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের গন্ধর্পুর সাকিনে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতা সৃষ্টি রাণী বিশ্বাস এর লাশ ময়না তদন্তের জন্য বিধি মোতাবেক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ব্যাপক তদন্ত করা হচ্ছে ও বাসার মালিক এবং ভাড়াটিয়া দম্পতিকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মামলা রুজুর প্রস্তুতি চলছে।

স/বি