ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ঠে স্বামী-স্ত্রী মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ২৪, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ঠে স্বামী-স্ত্রী মৃত্যু

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামে রবিবার দুপুর ২ টার দিকে বিদ্যুৎপৃষ্ঠে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন স্বামী- সাইদুল ইসলাম (৩০) এবং স্ত্রী-আফসানা আক্তার (২৫)। এই দম্পতির ১০ বছর বয়সের একটি ছেলে ও ৫ বছর বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে।

এ দম্পতি তাদের পুরনো একটি স্টিলের রং করা আলমারি ঘরের বেড়ার পাশে রাখতে যান। এ সময় বিদ্যুতের একটি তার আলমারির সাথে লাগলে তারা দুজনেই বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে প্রান হারায়। সাইদুলের বাবা তাজুল ইসলাম তাদের দুজনকেই ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ঘটনাস্থলে যায় এবং পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেন।

স/বি