ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন সাড়ে ১২ লাখ টাকার জন্য খুন

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৩, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন সাড়ে ১২ লাখ টাকার জন্য খুন

পিয়াস আহমদ, নেত্রকোনা ।। নেত্রকোনার আটপাড়া উপজেলার মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় মো. রিজন মিয়া (২২) নামে এক বিকাশকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

রিজন নেত্রকোনা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বিকাশ ডিস্ট্রিবিউশন জয় টেলিকমিউনিকেশন লিমিটেড, বড় বাজার, নেত্রকোনা শাখায় ডিএসও হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন রিজন। বিকেল ৩টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে রাতে রিজনের বাবা রফিকুল ইসলাম নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬১৮, তারিখ: ১০/০৮/২০২৫) করেন। একই দিন রাতে বিকাশের এজিএম মো. আরেফিন কবীরও এ সংক্রান্তে আরেকটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার বিকেলে স্বরমুশিয়ার ঘাগড়া এলাকার স্থানীয়রা মগড়া নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আটপাড়া থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার মরদেহটি রিজনের বলে শনাক্ত করে।

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশের একাধিক টিম অপরাধী শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে কাজ করছে।

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ময়নাতদন্ত শেষে রিজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।