ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় পিআইসি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না করার প্রতিবাদে মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় পিআইসি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না করার প্রতিবাদে মানববন্ধন

পিয়াস আহমদ, নেত্রকোনা ।। হাওর বাঁচাও, দেশ বাঁচাও। হাওরের ফসল সারা দেশের অধিকাংশ মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে। এ বছর বয়ে যাওয়া দেশব্যাপী বন্যায় ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোনার ফসল ঘরে তুলতে আগাম ফসল রক্ষা বাঁধের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে । নেত্রকোনা জেলায় প্রায় ৩৬৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়ী বাঁধ রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে তলিয়ে গিয়ে তা ভেঙে যায়। তাই ফসল রক্ষায় আগাম বেড়ী বাঁধ নির্মাণ করে থাকে পানি উন্নয়ন বোর্ড ।

নির্ধারিত সময়ের মধ্যে পিআইসি গঠন ও বাঁধ নির্মাণ কাজ শুরু না করার প্রতিবাদে সোমবার সকালে নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাওর বাঁচাও আন্দোলন, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সাংবাদিক আসাদ তালুকদারের পরিচালনায় মানব বন্ধনে সহমত ও অংশীদারদের মধ্যে বক্তব্য রাখেন , জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল , বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও কবি সৈয়দ সময়, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার , সাংবাদিক আলীম চৌধুরী, সাংবাদিক জুয়েল চৌধুরী , সাংবাদিক লাভলু পাল চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ , নেত্রকোনা জেলা শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম সজল , সাংবাদিক অরবিন্দ ধর , হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেত্রকোনার উপদেষ্টা টিপু , সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।

বক্তারা বলেন, লোটপাটমুক্ত ও পিআইসি পকেট কমিটি বাদ দিতে হবে। প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি কমিটি দ্রুত গঠন করে নির্ধারিত সময়ের আগেই ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ করার জোর দাবি জানান ।

নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ শেষ না হলে কৃষকদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে এবং দেশের খাদ্য ঘাটতি বাড়বে । নেত্রকোনা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীগণ বলেন,দায়িত্বশীলতার সাথে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

স/এষ্