নেত্রকোণায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-
হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোণার ৪ উপজেলায় বজ্রপাতে ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় ২ জন, মদনে ২ জন ও খালিয়াজুরীতে ৩ জন ও পূর্বধলায় ১ জন।
নিহতরা সকলেই কৃষক এবং হাওরে কাজ করতে গিয়ে নিহত হন। আহতদের মধ্যে খালিয়াজুরীতে ৫ জন ও মদনে ৪ জন রয়েছে। মঙ্গলবার ১৮ ই মে বিকাল পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নেত্রকোণার পুলিশ সুপার মো: আকবর আরী মুন্সী বজ্রপাতে ৭ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের মো: বায়জিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের মো: ফজলুর রহমান (৫৫)। খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২), একই গ্রামের আমির সরকারের ছেলে বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো: শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ও পূর্বধলায় উপজেলায় মূলগাও ইউনিয়নের পাতলী গ্রামের সুমন (১১) নামের এক জন নিহত হয়েছে।
স/বি

