নীলফামারীতে এসপিএল এর পঞ্চম আসরের জমকালো উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি। ‘নীলসাগর গ্রুপ শাহীপাড়া প্রিমিয়ার লীগ-২০২৩’ এর পঞ্চম আসর শুরু হয়েছে নীলফামারীতে। রোববার বিকেলে ভার্চুয়ালী উদ্বোধন করেন নীলসাগর গ্রুপ এর চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এই আসর শুরু করেন স্থানীয় সাবেক ক্রিকেটারগন।
শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে লীগের উদ্বোধনী প্রান্তে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাবেক ক্রিকেটার আসলাম হায়াত মিল্টন, সাবেক ক্রিকেটার নাঈম আখতার, নীলসাগর গ্রুপের কনজুম্যার বিভাগের ইনচার্জ আওরঙ্গজেব সুজন, গ্রুপের পারচেস বিভাগের প্রধান আরিফুর রহমান ও মানব সম্পদ বিভাগের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
‘নীলসাগর গ্রুপ শাহীপাড়া প্রিমিয়ার লীগ-২০২৩’ পরিচালনা কমিটির আহবায়ক ও নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব জানান, ছয়টি টিম এবারের টুর্নামেন্টে অংশগ্রহন করছে।
লীগের প্রতিটি ম্যাচ ১৬ওভারে অনুষ্ঠিত হবে। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি এই আয়োজনে আমাকে যুক্ত করায়। তিনি বলেন, অনেক দিন থেকে এসপিএল হয়ে আসছে আগামীতে আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
স/এষ্

