ঢাকাশনিবার , ৭ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিয়মিত খেলাধুলা সুন্দর জীবন গঠনে ভুমিকা রাখে – রাজিব হায়দার সাদিম

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৭, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিয়মিত খেলাধুলা সুন্দর জীবন গঠনে ভুমিকা রাখে – রাজিব হায়দার সাদিম

শেখ রাজীব হাসান, গাজীপুর: নিয়মিত খেলাধুলা সুন্দর জীবন গঠনে ভুমিকা রাখে বললেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রাজীব হায়দার সাদিম। গাজীপুরে পুবাইল বেপারীপাড়া যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং লীগের ফাইনাল খেলা শুক্রবার বাদ আসর পুবাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোমেন মিঞার সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব হায়দার সাদিম। হামীম গ্রুপ ও পুবাইল বাজারের সকল ব্যাবসায়ীদের সৌজন্যে আয়োজিত উদ্ভোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুবাইল মীরের বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন মোল্লা, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আলহাজ্ব শেখ জাকারিয়া হোসেন।

প্রধান পৃষ্ঠপোষক ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ বজলুর রহমান বাছির ও পুবাইল মেট্রো থানা যুব মহিলা লীগের সভাপতি লুভা ইসলাম, উদ্ভোধক পুবাইল বেপারীপাড়া জামে মসজিদের মুতওয়াল্লি মোঃ আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ হাফিজুল ইসলাম বুলবুল, মোঃ নাহিদ নিয়াজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে একটি ৩২’’ ইঞ্চি ও একটি ২৪’’ ইঞ্চি কালার টিভি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব হায়দার সাদিম বলেন, আমাদের মূল উদ্যেশ্য হলো খেলার মাধ্যমে যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসা। আজকে যারা এতো সুন্দর খেলার আয়োজন করে আমাকে প্রধান অতিথির আসনে বসিয়েছেন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।

আমার কাছে অনেকেই বলেছে পুবাইল উচ্চ বিদ্যালয়ের মাঠটি সংস্কারের ব্যাবস্থা করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো আমার সিনিয়র নেত্রবৃন্দের সাথে কথা বলে মাঠ সংস্কারের ব্যাবস্থা করার। আপনারা জানেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ও গাজীপুরবাসীর প্রিয় মানুষ শামসুননাহার ভুইয়া এমপি ক্রীড়া ও শিক্ষা বান্ধব।

তারা যেন এই মাঠ সংস্কারে সুদৃষ্টি রাখে সেজন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমার চেষ্টা থাকবে। খেলাধুলা ও শিক্ষাঙ্গন সুন্দর রাখতে আসুন সকলে সম্মিলিত ভাবে মাদককে না বলি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সুস্থ সমাজ গড়ি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যারা মাদকে ভয়াল থাকায় পঙ্গুঁ করে দিতে চায় এবং যারা মাদকের আগ্রাসনের মাধ্যমে দেশকে কলংকিত করতে চায় তাদের বিরুদ্ধে প্রতি মূহুর্তে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে।

স/এষ্