নিজের ঢোল নিজেই পিটাচ্ছেন দয়াল কুমার বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক : ‘গায়ে মানে না আপনি মোড়ল’ প্রবাদের বাস্তব উদাহরণের নাম দয়াল কুমার বড়ুয়া। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন তিনি। কিন্তু অত্র আসনের সিংহভাগ মানুষই চেনেন না কে এই দয়াল কুমার বড়ুয়া। জন্ম ১৯৭১ সালে ৬ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমসা গ্রামে।
বেড়ে উঠেছেন চট্টগ্রাম জেলায়। ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের সঙ্গে নাই তার কোন রকমের সম্পর্ক। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতন উত্তরায় অবস্থান করছেন তিনি।
ব্যবসায়িক কারণে বসবাস ঢাকার উত্তরায়। জাতীয় পার্টির বিদিশা গ্রুপের কো-চেয়ারম্যান তিনি । অভিযোগ আছে তেলবাজি ও অর্থের বিনিময়ে এবার ঢাকা ১৮ আসনের নমিনেশন চাচ্ছেন তিনি। নিজেকে টাইমলাইনে আনতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে টাকার বিনিময়ে হচ্ছেন প্রধান অতিথি। জনগণ না চিনলেও অনলাইন প্রচারে নিজেকে হেভিওয়েট প্রার্থী দাবি করছেন তিনি।
ঢাকা ১৮ আসনের বিভিন্ন প্রান্তের অলিগলি বা উড়াল সড়কের পিলারে বিশাল পোষ্টার প্রদর্শন করে নিজের শো-অফ করছেন। সম্প্রতি ঢাকা-১৮ আসনের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে মাধ্যমে নির্বাচনের গণ সংযোগ চালানোর চেষ্টা করেন তিনি।
দয়াল কুমার বড়ুয়া গত ৬ বছর যাবত নিজের নামে বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসাবে কাজ করেছেন। এই ফাউন্ডেশনের জন্য বিদেশ থেকে আসা অনুদান আত্মসাৎ করেছেন বলেও এক শ্রেণীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকা-১৮ আসনটি রাজধানীর সবচাইতে বড় এলাকা নিয়ে অবস্থিত। ভোটার সংখ্যা রাজধানীর অন্য আসন থেকে কম হলেও আয়তনের দিক থেকে গোটা রাজধানীর দশ ভাগের এক অংশ।
ঢাকা ১৮ আসনের সাধারণ জনগণের কাছে দয়াল কুমার বড়ুয়া সম্পর্কে জানতে চাইলে বেশিরভাগ মানুষই এই নামটির সঙ্গে অপরিচিত। ঢাকা ১৮ আসন আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত হলেও এই আসন থেকে দয়াল কুমার বড়ুয়া নাঙ্গল প্রতীকে নির্বাচন করার আশা ব্যক্ত করে বলেছেন, তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চান।
ঢাকা ১৮ আসনের প্রবীণ এক রাজনীতিকবিদ জানান, ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়াচ্ছেন দয়াল কুমার বড়ুয়া। জনসমর্থন ছাড়া অনেকটা নিধিরাম সরদারের মতন একাই মাঠ গরম করার চেষ্টা করছেন এই মৌসুমী রাজনীতিবিদ। ভোটে জয়লাভ তো অনেক পরের কথা, নমিনেশন পাবেন না তিনি এমনটাই মনে করছেন অনেকে।
এদিকে কোন সংবাদ মাধ্যম তার সত্য তুলে ধরলেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হুশিয়ারি দিয়ে নানা হুমকি প্রদান করেন মর্মে অভিযোগ করেছে একাধিক গণমাধ্যম।

