ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। যশোরের শার্শায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর হামীম হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বেলতা-পন্ডিতপুর ভাঙ্গা কাঠেরসাঁকোর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। হামীম হোসেন উপজেলার পন্ডিতপুর গ্রামের রুহুল আমীনের ছেলে ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার৬সেপ্টেম্বর দুপুরের পরিবারের অজান্তে বাড়ি থেকে একটি বাইসাইকেল নিয়ে বের হয় হামীম। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।

আশেপাশে ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও কোথায় পাওয়া যায়নি তাকে। পরে স্থানীয় লোকের কাছে জানতে পারে বাড়ির পাশে বেলতা- পন্ডিতপুর ভাঙ্গা কাঠেরসাঁকোর পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও জুতা পড়ে আছে।

স্বজনরা দুপুর থেকে সারা রাত সাঁকোর পাশে খালে খোঁজাখুঁজি করেও হামীমের কোনো সন্ধান পায়নি। শনিবার ভোর ৫টায় খোঁজাখুঁজির একপর্যায়ে ওই খাল থেকে হামীমের ভাসমান মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্বার করে। হামীমের অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/এষ্