ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাসির নগরে মিথ্যা মামলায় মাওঃ ক্বারী জসিম উদ্দিন হুজুরসহ ৬জনকে ফাঁসানোর অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৩, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নাসির নগরে মিথ্যা মামলায় মাওঃ ক্বারী জসিম উদ্দিন হুজুরসহ ৬জনকে ফাঁসানোর অভিযোগ

এম এ কাদের ।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ভোলাউক গ্রামের মো: নুর উদ্দিনের স্ত্রী মোছা: জাহানারা বেগম গত ৫ই এপ্রিল তারিখ উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। সি, আর- মামলা নং ১৭৯/২৩ ইং।

উক্ত মামলায় তিনি উল্লেখ করেন, আসামীগনের সুনির্দিষ্ট পেশা না থাকায় আসামীগন ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় চুরি করিয়া জীবিকা নির্বাহ করে। ৬নং আসামী সকল আসামীদের সকল অপকর্মের গড ফাদার হিসাবে কাজ করে এবং আসামীদের বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের মামলা মোকদ্দমা হইলে তাদেরকে তদবির করে জামিনে মুক্তি করে আনে।

৬নং আসামীর সরাসরি সকল ধরনের সহযোগীতার কারণে আসামীরা দিন দিন বেপরোয়া হয়ে সাধারণ মানুষের প্রতি অত্যাচার নির্যাতন এবং গ্রাম সহ আশেপাশের এলাকায় ও বিভিন্ন সময় রাতের বেলায় রাস্তায় গাড়ী আটকাইয়া চুরি ছিনতাই ও ডাকাতি করে থাকে। আসামীদের বিরুদ্ধে নাসিরনগর থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় চুরি ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতির বিভিন্ন মামলা চলমান আছে।

দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের হাতে তদন্তের দায়িত্ব প্রদান করেন আদালত। অন্য দিকে মামলাটি দায়ের করার পর থেকে এলাকা জুড়ে চলছে আলোচনার ঝড়। সবচেয়ে আলোচনায় উঠে আসেন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লিক ও ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বর্তমানে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্ম পাঠের শিক্ষক মাওক্বারি জসিম উদ্দিন হুজুর।

এই শিক্ষকতার পাশাপাশি তিনি দারুল কেরাত মাজে দিয়া ফুলতলী ট্রাষ্ট এর খামিছ জামাতের পরিক্ষকও বটে। এমন একজন ব্যক্তির উপর এমন মামলা দায়ের করায় নাসির নগর উপজেলার সচেতন মহলের ব্যক্তিদের মাঝে চলছে আলোচনা সমালোচনা।

কেমন করে হুজুরের উপর এমন মামলা দায়ের করতে পারল মোছা: জাহানারা বেগম। মাও ক্বারী জসিম উদ্দিন হুজুরের শুধু এই শিক্ষকতাই করেন না এসাথে তিনি স্থানীয় একটি মসজিদের জুম্মা নামাজ পড়ানোর দায়িত্বও পালন করে যাচ্ছেন।

মাও ক্বারী জসিম উদ্দিন হুজুরের উপর যদি এমন অভিযোগ দায়ের করতে পারেন তাহলে সাধারণ মানুষের উপর ঐ মহিলা কি না অপবাদ দিতে পারবেন তা নিয়ে চিন্তিত সাধারণ জনগন।

প্রতিবেদক সরজমিনে পরিচয় গোপনে মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকার বেশ কিছু লোকে সঙ্গে কথা বলেন। তারা জানান, ঐ মহিলা জাহানারা বেগম খুব ভয়ংকর নারী। তার নিজের স্বার্থের জন্য পারে না এমন কোন কাজ নেই। ঐ মহিলার বিরুদ্ধে কোন ব্যক্তি মুখ খুলতেও সাহস করে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানান, জাহানার বাপের বাড়ি একই এলাকায় হওয়ার কারনে সে ভবঘুরের মত লাগামহীন বেলেল্লাপনা। বিশেষ করে জাহানারার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তার স্বামীর ছোট ভাই হলেন, মাও ক্বারী জসিম উদ্দিন হুজুর।

এবং তার ঘরে ও জসিম হুজুরের ঘর পাশাপাশি। তারপর ঐ মহিলার কাছ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মালামাল লুটপাট এর অভিযোগ দায়ের করতে দ্বিধা বোধ করে নাই। তাহলে যদি ঐ মহিলার বিরুদ্ধে কোন ব্যক্তি মুখ খুলেন কি পরিস্থিতি সৃষ্টি করবে তা বলা বাহুল্য।

এলাকার সচেতন মহলের জোর প্রতিবাদ ও দাবি জানিয়েছেন, যাতে করে প্রশাসনের তদন্তকারী কর্মকর্তারা এর সঠিক বিচারের ব্যবস্হা করেন। এবং এমন ধরনে কার্যকলাপ ঘটার হাত থেকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্হা করেন।

শান্তিপ্রিয় জনতা ও আগামী প্রজন্মরা তাকিয়ে রয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং আদালতের বিচারকের দিকে। এর দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জোর দাবী জানিয়েছেন নাসির নগর উপজেলাবাসী।

স/এষ্