নারায়ণগঞ্জ সিটিতে ভোটের উত্তাপ
হাসান মজুমদার বাবলু, নারায়নগঞ্জ থেকে: প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের শুরু হয়েছে ভোটের আমেজ। প্রতীক বরাদ্দের পর পুরো নারায়ণগঞ্জ এখন পোষ্টের নগরীতে রুপ নিয়েছে। রীতিমতো পাড়া মহল্লায় চায়ের কাপে ঝড় বইছে নির্বাচনী আড্ডায়।
সিটি কর্পোরেশন এলাকার নানা সমস্যা সমাধানের আশ্বাস নিয়ে ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটাররা বলছেন, প্রতীক নয়, যোগ্য প্রার্থীই পাবে তাদের কাঙ্খিত ভোট।
নারায়নগঞ্জে প্রায় বিশ লাখ মানুষের বসবাস। এর মধ্যে সিটি কর্পোরেশনে রয়েছে প্রায় দশ লাখ স্থায়ী বাসিন্দা যাদের মধ্যে পাঁচ লাখ ৩৭ হাজার ৩৩৭জন ভোটার এবারের নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী আমেজে ভাসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। মিছিল, মির্টিং আর পাড়া মহল্লায় প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা।
দিচ্ছেন ভোটারদের নানামূখী উন্নয়নের আশ্বাস। ভোটারদের প্রত্যাশা, পেশী শক্তির প্রভাব না থাকলে সিটি কর্পোরেশনের উন্নয়নে যোগ্য প্রার্থীই পাবে কাঙ্খিত ভোট। নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠ করতে কাজ করছে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন জেলা নির্বাচন কমিশনার মতিউর রহমান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা; সেলিনা হায়াৎ আইভি, ও স্বতন্ত্র পদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ সাত জন প্রার্থী নির্বাচন করছেন। এছাড়াও সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮জন প্রার্থী এবং সংরক্ষিত পদে ৩৪জন প্রার্থী নির্বাচন করছেন।
মানুষের দূ:খ দূর্দশা দেখে হুদয় কাঁপে যার। যিনি সেবায় এগিয়ে যান স্বহস্থে, অন্তরে রয়েছে দেশপ্রেম আর নীতি নৈতিকতার আদর্শ এমনই একজন জনপ্রতিনিধি চান সাধারণ ভোটাররা।
স/এষ্

