ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাভারণ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৪, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নাভারণ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : শার্শার নাভারণ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নাভারণ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের সামনে এ ইফতারের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, যুগ্মসাধারণ সম্পাদক শাকিল আহমেদ, নাভারন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুনুর রশিদ, স্টাফ রিপোর্টার বার্তা কণ্ঠ, চ্যানেল এস টিভির সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসীম উদ্দীন, জাগরণী টিভির বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম, স্পন্দন পত্রিকা আনারুল ইসলাম, গ্রামের কাগজের শাড়াতলা প্রতিনিধি নুরুল ইসলাম, নিউজ টেন এর প্রতিনিধি সোহেল রানা সহ আরো অনেকে।

স/এষ্