ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে নানা বাড়িতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বোয়ালমারী উপজেলার সীমান্ত ঘেঁষা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজার সংলগ্ন নওপাড়া গ্রামের মুদি দোকানদার সুমন শেখের মেয়ে তানহা (৭) ও ছেলে আবু তালহা (৫)।

ঈদের দুই দিন পর মা মিতা বেগমের সাথে নানাবাড়ী সালথা উপজেলার বাহিদদিয়া গ্রামে বেড়াতে আসে তারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোকচক্ষুর আড়ালে নানা মতিয়ার মাতুব্বরের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবু তালহা। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায়। প্রতিবেশি এক নারী তাদের পুকুরে নামতে দেখে কিন্তু কিছু সময় পর তাদের সাড়াশব্দ না পেয়ে সোর চিৎকার করলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় পরীক্ষা নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ তাদের মৃত ঘোষণা করেন। ডা. শাকিলা আজাদ জানান- শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি সালথা উপজেলার মধ্যে ঘটেছে তাই তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সালথা থানা পুলিশ গ্রহণ করবে।

স/এস্