নাজমুল হুদাকে প্রার্থী চায় ইউনিয়ন আওয়ামী লীগ
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়ন অগ্রগতি তুলে ধরে ভোট চাইছেন তিনি।
নাজমুল হুদা বলেন,শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের যে কর্মকাণ্ড চলমান তার ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে হবে,সেই লক্ষ্য কাজ করছি। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমি প্রত্যাশা করছি সবকিছু বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
নাজমুল হুদা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নআহব্বায়ক বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি। স্কুল জীবন থেকে তিনি ছাত্র লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে ইউনিয়নের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।
স/বি

