ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নড়াইল জেলা শিক্ষা অফিসের নাম ব্যবহার করে প্রতারনার অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৫, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা শিক্ষা অফিসের নাম ব্যবহার করে প্রতারনার অভিযোগ

আজম খান, নড়াইল ।। সম্প্রতি নড়াইল জেলা শিক্ষা অফিসের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের ব্যবস্থা করে দেয়ার নাম করে শিক্ষকদেরকে প্রতারণার ফাদে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বেশ কিছুদিন যাবত এ অনলাইন প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি হটস এপ নম্বর : ০১৯১৩৩৫২৩১৫ থেকে নড়াইল জেলার অনেকগুলো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হটস এপ নম্বরে সহকারী শিক্ষকদের ট্রেনিং এর কথা বলে বিভিন্ন সাবজেক্ট শিক্ষকদের তালিকা নিয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে গত ১ মে ২০২৪ তারিখ থেকে অব্যাহতভাবে অনেকগুলো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হটস এপ নম্বরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের জন্য তাদের বায়োডাটা পাঠানোর জন্য মেসেজ দিয়েছে।

এমন একটি মেসেজ পেয়ে নড়াইল সদর উপজেলার শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রতারণা বুঝতে পেরে তাদের আহবানে সাড়া দিলে চা- নাস্তার টাকা পাঠানোর কথা বলে ০১৬৪৬-০৬৪৯৫১ নম্বরে বিকাশ/নগদে টাকা টাকা পাঠানোর অনুরোধ করেন।

উক্ত প্রধান শিক্ষক নড়াইল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমকে বিষয়টি অবহিত করলে তিনি এটা প্রতারক চক্রের কাজ বলে জানান।

পরবর্তীতে চমক নিউজ এর পক্ষ থেকে নড়াইল জেলা শিক্ষা অফিসার এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি এটা প্রতারণা ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেন।

এছাড়া এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকা সহ প্রয়োজনে এ রকম কোন প্রস্তাব পেলে জেলা শিক্ষা অফিসে সরাসরি যোগাযোগ করার আহবান জানান।