ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নড়াইল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ মাসের কারাদন্ড

admin
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ মাসের কারাদন্ড

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকিরকে ৫ মাসের কারাদন্ড। নড়াইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকির শেখ (৩৫) নামে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত জাকির সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত পাঞ্জু শেখের ছেলে।বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ এ আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দুপুরে শ্লীল্লতাহানি করে জাকির শেখ নামে এক যুবক। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সেটেলমেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে বিচারক তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জাকির শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

স/এষ্