ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নড়াইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

admin
আগস্ট ৪, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে।। নড়াইল এক্সপ্রেস ও বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত। নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিআরটিসি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। কিন্তু ট্রাকের চালক ভেতরে মধ্যে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বেরকরে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স/এষ্