ঢাকাসোমবার , ১৭ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বোরহান আনিস

abu naser
মে ১৭, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বোরহান আনিস ও সম্পাদক মাহফুজুর রহমান

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২১-২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই মে সোমবার সকাল থেকে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস সর্বোচ্চ ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ৭ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক যায় যায়দিনের নগরকান্দা প্রতিনিধি মাফফুজুর রহমান সর্বোচ্চ ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ বেলায়েত হোসেন লিটন পান ৮ ভোট ও মিজান বাবু পান ২ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মিজানুর রহমান ঠাকুর, নজরুল ইসলাম, সহ-সম্পাদক পদে শামীম হোসেন, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান মোল্লা ও দপ্তর সম্পাদক পদে কিউ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শফিকুল খান জনি নির্বাচিত হন।

ও কার্যকরী সদস্য পদে মোঃ মনিরুজ্জামান তুহিন, ইয়াসিন মিয়া ও মুইদুল ইসলাম লিখন নির্বাচিত হন।

আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহায়তায় নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার জনাব কে এম সাইয়েদুর রহমান বাবলু এর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি পরিচালিত হয়।

স/এস্