ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় ওয়েলকাম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৭, ২০২২ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নগরকান্দায় ওয়েলকাম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণার সময় ওয়েলকাম পার্টির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামের মৃত ভোলানাথ দাসের ছেলে দীপক কুমার দাস (৩৩)।

সোমবার (১৬ মে) দুপুর ১ টার দিকে পৌরসভার কোর্টপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময়, তার সহযোগী একই উপজেলার বড়দিয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে আশরাফ শেখ (৩৫) কৌশলে পালিয়ে যায়।

জানাজায়, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের বাসিন্দা “মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর” কর্মকর্তা সুমী জাহাঙ্গীরের সাথে প্রতারক চক্রের সদস্যরা প্রথমে জ্বীনের বাদশা ও পরে সেনা কর্মকর্তা সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিলো।

এরই জের ধরে আজ সোমবার সকাল ১১ টার দিকে সুমী জাহাঙ্গীর প্রতারকদের তার অফিসে ডেকে এনে কৌশলে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে প্রতারক চক্রের আরেক সদস্য আশরাফ শেখ অজ্ঞাত কৌশলে পালিয়ে যায়।

এসময় পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনাবাহিনীর পোশাক পরিহিত আইডি কার্ড ও কিছু ঘুমের ঔষধ উদ্ধার করে।

নগরকান্দা থানার ওসি মোঃ হাবিল হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এস্